কালোজিরা মধু কুরআনিক ঔষধঃ মধুই একমাত্র মেডিসিন যা পবিত্র কুরান পাকে বর্ণিত হয়েছে । কুরআন পাকে আল্লাহ তা'য়ালা বলেনঃ তার [মৌমাছির] পেট থেকে বিভিন্ন রঙের পানীয় [মধু] নির্গত হয়; তাতে মানুষের জন্য রয়েছে সুস্থতা। (সুরা নাহল, আয়াত-৬৯)
হজমে সহায়তাঃ কালোজিরা ফুলের মধুতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে।
শরীরে পুষ্টি যোগায়ঃ কালোজিরা ফুলের মধুতে ভিটামিন, খনিজ, এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতায় অবদান রাখে।
পুরুষদের দুর্বলতায়ঃ পুরুষদের মধ্যে যাঁদের দুর্বলতা রয়েছে, তাঁরা যদি প্রতিদিন কালোজিরা ফুলের মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন।
পাকস্থলীর সুস্থতায়ঃ কালোজিরা ফুলের মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।
অনিদ্রায়ঃ কালোজিরা ফুলের মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা–চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।
উচ্চ রক্তচাপ কমায়ঃ দুই চামচ কালোজিরা ফুলের মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান। সকাল-সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার এক ঘণ্টা আগে খাওয়া উচিত।